সম্পর্কের ক্ষেত্রে"পারফেক্ট"বলে কোনো ব্যাপার নেই।

...................................................... সম্পর্কের ক্ষেত্রে"পারফেক্ট"বলে কোনো ব্যাপার নেই।............................................................


........................................................................................................................................................................................................

ফর্সা মানেই পারফেক্ট না,কারণ অনেকেই শ্যামলা অথবা কালো চেহারা পছন্দ করেন।লম্বা মানেই পারফেক্ট না,কারণ অনেকেরই খাটো মানুষ পছন্দ।সিক্স প্যাক মানেই পারফেক্ট না,কারণ অনেকেরই চিকন অতবা মোটা মানুষ পছন্দ।

সরকারী চাকরী মানেই পারফেক্ট না,কারণ অনেকেরই বেসরকারী চাকরী পছন্দ।টাকা আছে মানেই পারফেক্ট না,কারণ অনেকেরই প্রিয় মানুষটার সাথে কুঁড়ে ঘরে থাকা পছন্দ।

অর্থাৎ,আপনি সবার কাছে পারফেক্ট হতে পারবেন না।প্রতিটি মানুষ তার নিজের জায়গা থেকে পারফেক্ট।তাই কাউকে পাবার জন্য নিজেকে পারফেক্ট করার প্রয়োজন হয় না।নিজে ঠিক যেমন,আপনাকে ঠিক তেমন ভাবে পছন্দ করার মানুষ আছে।মোটকথা,যে আপনাকে ভালোবসবে তার কাছে আপনি অলওয়েজ পারফেক্ট বাকি দুনিয়া নিয়ে ভেবে আপনার কাজ নেই।

যে আপনার হবে সে আপনার যোগ্যতা দেখে আপনার হবে না,সে আপনার হয়েই আপনাকে যোগ্য গড়ে তুলবে।মানুষ হাজার কথা বলবে,আপনাকে তার অযোগ্য প্রমাণ করার চেষ্টা করবে কিন্তু সে আপনার হাত ছাড়বে না,হুম ছাড়বে না কারণ আপনি বরাবরই তার কাছে যোগ্য ছিলেন,আছেন,এবং থাকবেন।
আপনাকে শুধু আপনার সেই মানুষটাকে খুঁজে নিতে হবে...💕💕

@fouad bin alamgir

Comments

Popular posts from this blog

একটু খেয়াল করো

প্রেমিকরা এমনই হয়

সময় মূল্যবান