প্রেমিকরা এমনই হয়





প্রেমিক সে নয় যে শুধু শাড়ির উপর থেকে উঁচু স্থান দেখে চোখের  খুদা মিটিয়ে নেয়
প্রেমিক সে যে শাড়ি পড়ার পরে তার হাটতে না পাড়া কষ্টটা অনুভব করতে পেরে হাত চেপে রাস্তা পার করে  দেয়
সে বুজতে পারে যে কতটা প্রেম নিয়ে তার প্রেয়সী তার জন্য শাড়ি আর  চুরি পড়লো
কতটা যত্নে প্রেমিকা চোখে কাজল আর কপাল এ টিপ্ পড়লো
এটা প্রেমিক ছাড়া আর অন্য কোনো পুরুষ টের পাবে না

প্রেমিক সে নয় যে তোমার শরীর ভোগের পর তোমাকে ব্যবহার করা লিপকিন এর মতো ফেলে দিয়ে চলে যাবে
প্রেমিক তো সে যে প্রেমিকার মুখে তার ধর্ষণের গল্প শুনে ও তাকে ফেলে চলে যাবে না বরং শক্তি হয়ে পশে দাঁড়াবে তার বুক পেতে দিয়ে প্রেমিকার যন্ত্রনা ভাগ করে নিবে
কখনো সে প্রেমিক নয় যে শুধু তোমাকে শহরের অলি গলি আর  বদ্ধ কেবিন চিনাবে
বরং প্রেমিক তো সে যে কিনা তোমাকে শহরের নদীর ধার চিনালো
যে কিনা তোমাকে শিখালো কি করে একটা ভালো মানুষ হওয়া যায়
কি করে অন্যের আনন্দে আনন্দ পাওয়া যায়
কি করে অন্যের ধুকক্ষে চোখের জল জড়ানো যায়

প্রেমিক তো সে যে তোমাকে শিখাবে কি করে রোজ তুমি একটু একটু করে উন্নত হতে পারো
প্রেমিক তো সে যে কিনা এই ইট পাথরের শহরের মাঝ থেকে তোমার জন্য  কাঠ গোলাপ আর কৃষ্ণচূড়ার পথ খুঁজে বের করবে সে পথে তোমাকে নিয়ে চলে যাবে
প্রেমিক সে নয় যার জন্য তোমাকে পার্লার এ গিয়ে রং চং মেখে তার সামনে যেতে হবে কিংবা তোমার বড় চুল ছোট করে কোঁকড়া চুল টান টান  করে চুলে নানান রং লাগাতে হবে
প্রেমিকরা এই সব চায় না তুমি যেমনটা প্রেমিক তোমাকে ঠিক সে ভাবেই  ভালোবাসবে  যদি তোমার কোঁকড়ানো চুল হয় প্রেমিক তোমাকে কোঁকড়ানো চুলেই ভালোবাসবে যদি তোমার অনেক লম্বা চুল হয় প্রেমিক তোমাকে লম্বা চুলেই ভালোবাসবে

প্রেমিক এর কাছে ভালো সাজার জন্য সুন্দর হবার জন্য তোমাকে রং চং এসব মাখতে হবে না কখনোই না
সে তোমাকে তুমি যেমন ঠিক তেমন ভাবেই ভালোবাসবে
তোমার প্রেমিক সেই যে তোমাকে অন্ধকারে কখনো এক হাটতে দিবে না
তোমার প্রেমিক সে যে কখনো তোমার ধূর্বলতার সুজুক নিবে না
তোমার প্রেমিক সেই যে বন্ধু মহলে আড্ডা দেয়ার সময় তখন সে তোমাকে তার আড্ডার বিষয় বস্তু বানাবে না  তোমাকে দশ জনের সামনে ছোট্ট করবে না

তোমার অসুস্থতায় তোমার সাথে দিন  রাত থাকবে সেই তোমার প্রেমিক
তোমার কণ্ঠ শুনে বুজে যাবে যে তোমার মন ভালো নেই সেই তোমার প্রেমিক
যে তোমার সাথে রাগ করে আবার কিচ্ছুক্ষণ পর  নিজেই বলবে সরি সেই তোমার প্রেমিক
প্রেমিক সে যে তোমার দেয়া হাজার কষ্ট যন্ত্রনা তোমার সাথে কিচ্ছুক্ষন কথা বলার পর ভুলে যাবে  
প্রেমিক সে যে তোমার শত দোষ গুন্ জানার পর ও বলবে আমি তোমাকেই ভালোবাসি
প্রেমিক সে যে তোমার ক্ষুদ্র চেপ্টিপিন থেকে শুরু করে তোমার না বলা হাজার ও কথার খবর জানবে
প্রেমিক সে যে তোমার হাজার ও অপরাধ জেনে ও তোমার  কষ্ট হবে  বলে তোমাকে কিচ্ছু বলবে না


# প্রেমিক সবাই হতে পারে না প্রেমিক হওয়ার জন্য দরকার এক্সট্রা কিছু দর্জ  যোগ্যতা  নম্রতা ভদ্রতা আর ভালোবাসা   যা সবার ভিতর থাকে না


@fouad bin alamgir 

Comments

Popular posts from this blog

একটু খেয়াল করো

সময় মূল্যবান